Saturday, 30 January 2021

বন্ধু তুই

 বন্ধু তুই_ লেখা:-মুহাম্মদ সোহেল রানা(31 শে জানুয়ারি 2021;রবিবার 9:10Am)


কোথায় বন্ধুত্ব ?বন্ধুত্বের নামে হয় নামজারি! বন্ধুত্বের নামে বন্ধু! খুব দরকারী 

বন্ধু তুই কোথায় প্রচন্ড শীতে বন্ধু তোকে চাই/ একজীবন কতশত স্বপন একটাই ইচ্ছে স্বপ্নপূরণ/

গাড়ি বাড়ি ফ্ল্যাট আর স্ট্যাটাস বস্তুবাদী কেনাকাটা দারাজ ইভ্যালি আলীএক্সপ্রেস ali2bd ফ্লিপকার্ট অ্যামাজন গিয়ারবেস্ট/এইসব কৃত্রিম জীবন/সব ছেড়ে স্বপ্নে শুধু তেপান্তরের মাঠ ভাবনায় শুধু ছেলেবেলার ক্রিকেট ব্যাট/খেলা কত ঝগড়া খুনসুটি আর মন খারাপ বেলা-অবেলায় /

বিকেল হলেই ক্রিকেট খেলা চলে খেলতে খেলতে স্মৃতিরা গিয়েছে চলে /

ভাল আছিস কিনা বল বন্ধু তুই ..../

আজকাল শুধু অংক কসে মন 'আয়-ব্যয়' কত হিসেব সারাক্ষণ/

 ভালো লাগেনা এই ছকে বাঁধা জীবন ব্যস্ততা অকারণ/

 আমি খুব ব্যস্ত এই অভিনয় ছেড়ে মন ছুটে যায় খেলার মাঠে /

আমার বন্ধু তুই কোথায় তোকে আজ মিস করছি ভীষণ/

 আয় খেলার মাঠে আয় ছক্কা চার কিংবা রান আউট হোক যায় আসে না /

দিনে দিনে হচ্ছি আমরা ব্রয়লার মুরগির মতো শরীরে জমছে হারাম চর্বি যত/

 ইতিহাসে আমাদের কথা লেখা থাকবেনা/ স্মৃতি গুলো ছেলেবেলার ছবি আঁকে/ ফিরে আসে না হারানো পুরোনো দিন/ বন্ধু তুই ভালো থাকিস প্রতিদিন.......


Tuesday, 12 January 2021

 Sex Toy বা Sex Doll এ দেশে যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটা যে সঠিক ভাবে ব্যবহার করতে না পেরে মেয়েটি মরেই গেলো.....আল্লাহ সুবহানাহুতাআলা অনেক অনেক দয়ালু,যদি তিনি প্রচন্ড রাগ করতেন তবে ১০সেকেন্ডের মধ্যে ভূমি ধ্বস ঘটিয়ে বাংলাদেশ চিন ভারত সহ অনেক দেশকে জমিনের ২৭৩গজ গভীরে পুতে দিতেন।এখনো সময় আছে এ সমাজ টাকে ঠিক করার,ইসলামিক শরী'য়াহ আইন বাস্তবায়ন করে সুন্দর একটি সমাজ গড়ার! নইলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ১০০০জনের মধ্যে ১জন মুমিন থাকবে।অর্থাৎ ৯৯৯জন জাহান্নামী হয়ে যাবে বাকী ১জন জান্নাতী।আল্লাহ ক্ষমা করছেন না বরং অবকাশ দিচ্ছেন মাত্র!!!সাবধান

Monday, 4 January 2021

নতুন একটি গান

 জীবনের জটিল কোনো  অংকে/

কে বন্ধু কে শত্রু আর কে আছে সংগে

জানিনা,জীবন তবু প্রতিদিনের/

একেকটা মানুষ এক আর একে দুই/

কেউ বলে আপনি,কেউ তুমি,কেউ তুই।।


নিজের জগতে বেঁচে থাকা একাকী ফেসবুকে/

নিজের সাথে কথা বলা likee,লাইভে/

নিজের সাথেই বেঁচে আছি,তোমায় আর চাইছি না।

প্রতিদিন গড়ছে সম্পর্ক -প্রতিদিনই ভাংছে

রিলেশনের আয়না।।

কখনো কি দেখোনা হলুদে ভরা সরিষা ফুল

কখনো কি দেখোনা গাছে গাছে পাখি বুলবুল।

কখনো কি প্রকৃতির ঐ সবুজে মিশে যেতে চাওনা

কখনো কি নদীর জলে নিজের মুখ দেখো না?

খোঁজো কেনো মানুষ....মানুষ এখন টাকার ব্যাগ

খোঁজো কেনো সুখ....সুখ এখন অবাস্তব চিন্তা এক

পৃথিবীতে কখনোই আর পাবেনা সেই সোনালী দিন।

Saturday, 26 December 2020

বিদায় করোনা

 আহারে যদি সত্যিই করোনাকে বিদায় বলে দিয়ে ২০২১সাল শুরু করতে পারতো সবাই।সারা বিশ্বে নতুন করে করোনা বেড়ে চলেছে।এর অন্যতম কারণ আল্লাহর শক্তির চাইতে আমরা সামান্য কজন বিজ্ঞানীকে বড় মনে করেছি।আল্লাহর কাছে তাওবাহ করো সবাই,ফিরে যাও রবের কাছে ক্ষমা চাও,পাপাচার মুক্ত পৃথিবী গড়ো।নইলে পৃথিবীতে কিয়ামাত আসতে খুব বেশি সময় লাগবে না।

Wednesday, 11 November 2020

ভুল বানানই ভূল

 জীবনের প্রতিপদে অন্যের ভুল ধরি আমরা সবাই।

কিন্তু রোজরোজ আমাদেরই কতো ভুল হয়ে যায়।

চলতে ভুল ফিরতে ভুল বলতে ভুল লিখতে ভুল।

এতো ভুল তবু জীবনে আমরা বলি অন্যমানুষের ভুল।

আজথেকে তাই ধরব নিজের শত ভুল।

খুঁজবো কোথা থেকে উড়ে আসে ভাতে চুল।

ভুল ভুল ভুল ফেসবুক জুড়ে 'বানাম ভূল' সরি বানান ভুল।

নিজেদের দিই ধিক্কার করব না চিৎকার আমি ছিন্নমূল।

ভুলে ভুলে জীবন পার! কিসের এতো 

অহংকার মানুষ মানেই ভুল।

জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি

 জীবনের প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, এক একটা দিন কেটে যাচ্ছে আমরা বড় হচ্ছি,হচ্ছি বুড়ো।ইঁদুর দৌঁড়ে রোজকার আয়রোজগার,আর কতো?কতো আর?এখনো কি সময় হয়নি একটু দাঁড়াবার!একদিন এই ব্যস্ততার শেষ হবেই।
মানুষ ঝাঁকে ঝাঁকে মিছিলে বের হবে একদিন বলবে তারা এই যান্ত্রিক সভ্যতার অবসান হোক।ফিরিয়ে দাও বনভূমি।যন্ত্রের মাঝে ধ্বংসের আওয়াজ বাজে করুণ সুরে নিত্যদিনের একাকীত্ব।
শীত শীত প্রকৃতির এ সময় বহুযুগ ধরে শামুকের মুখ লুকানো লজ্জায় আমি আমার আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের পদছাপ খুঁজি।খুঁজে খুঁজে হয়রান হই এই পৃথিবীর আনাচেকানাছে কান্না ভেসে আসে ইথারে,বেতারে,এফএম রেডিওতে।শব্দ শুধু গুলির শব্দ।একদিন কিয়ামাত হবেই।অপেক্ষায় আছি তোমার হাত ধরার জন্য,আমার প্রতিক্ষা তোমাকে সুস্বাগতম জানানোর তরে।কত্তোশত আয়োজন করে রেখেছি ওগো ইমাম মাহাদী......
জানি সবকিছুই নিশ্যতা নব্য এসভ্যতা,Netflix এ জীবনের সখ্যতা,ভুলিয়ে রেখেছে তোমায় আমায় মরণের তিক্ত বাস্তবতা..............

জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি স্মৃতি বিষাদ আক্ষেপ ক্ষয় জড়তা গাম্ভীর্যতা,একে একে নুইয়ে পড়বে।পতনোন্মুখ সভ্যতার নোংরা বর্বরতার মাঝেও একটু সুখ খুঁজে ফিরি।এটা হয়ত ফেসবুকের প্রতিদিনকার ডায়েরী।


মুহাম্মাদ সোহেল রানা

ফেসবুক ডায়েরী

৭রবিউল আউয়াল ১৪৪২হিজরী

একাকী

 একাকী

একাকী হাঁটি পথ 
তোমার দুহাত খুঁজি
দেশে দেশে হন্যে হয়ে
স্বপ্নহীন অন্ধচোখ বুঁজি।।
পেয়েছি কিছু স্বার্থপরতা
পাইনি সুখের ভালোবাসা
রাজ্যজুড়ে অশ্লীলতার ছবি
ব্যস্ত থাকি আশ্বাস নিয়ে।।
একদিন মিটে যাবে কোলাকল
প্রাণ খুঁজে পাবে বাতাস নির্মল
কবিতারা শুধু খেলাকরে
আমি থাকি সংসারে
দিনযায় রাতে চুপটি করে
রাত পালায় সকাল হলে।।


প্রিয় নবীজী মুহাম্মাদصلى الله عليه وسلم

 নবীজী মুহাম্মাদصلى الله عليه وسلم

এর প্রতি ভালোবাসা ঈমানের অন্যতম একটি পূর্বশর্ত।প্রতিদিনই আমরা নবীজিصلى الله عليه وسلمএর নামে দরূদ পাঠ করি প্রতিনিয়ত তাকে আমরা স্মরণ করি।আমরা তাকে খুব মিস করি

ভীষষষষণ মিস করি হে প্রিয় নবী।

আমি নতুন করে প্রতিদিন তার প্রেমে মশগুল হই।তিনি আমাদের হৃদস্পন্দন তিনি আমাদের দুচোখের কল্পনার মায়াবী এক মহামানব।যার প্রেমে সারা জাহান হয়েছে বারবার মাতোয়ারা।যে নবীর নাম আযানে ধ্বনিত হয় লক্ষ লক্ষ হাজার কোটি বার।আশহাদু আন্না "মুহাম্মাদার রসূলুল্লাহ"....

সেই প্রাণের চেয়ে হাজারগুণ প্রিয় নবীজিকে নিয়ে যখন কোনো কুলাঙ্কার ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে নিয়ে কটাক্ষ করে তাঁকে নিয়ে যখন ভূয়া ছবি আঁকে,কার্টুন বানিয়ে ম্যাগাজিনে ছাপে,বিল্ডিংয়ে বিলবোর্ড করে প্রদর্শন করে  উল্লাসে মেতে উঠে।তখন সত্যিই হৃদয় ফেটে চৌচির হয়ে যায়,আর হ্যাঁ আমি মুমিন তাই......।।

তবে খুশির কথা নবীজিকে صلى الله عليه وسلم

আমরা কেউ দেখিনি,নেই তার কোনো প্রতিকৃতি, প্রতিমা,ভাস্কর্য বা ছবি (আল-হামদুলিল্লাহ) আল্লাহ আজ্জা ওয়া যাল তার প্রিয় বন্ধুর সম্মান রক্ষা করেছেন।তাই ফ্রান্সে বা অন্যকোথাও তার নামে যতো বিকৃতি তৈরী করা হয়েছে,হচ্ছে বা ভবিষ্যতেও হয়ত হবে (আস-তাগফিরুল্লাহ)এতে নবীজির صلى الله عليه وسلم কোনোই অমর্যাদা করা সম্ভব হবে না।

কিন্তু সুপরিকল্পিত ভাবে যারা শত কোটি মুসলিম উম্মাহর কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে তাঁদের জন্য জানাই তীব্র ধিক্কার ঘৃণা বদদু'আ আর অভিশাপ।

আসুন প্রতিবাদের ভাষা করি শাণিত পরিশীলিত শিক্ষিত।প্রতিবাদ করি নিজেদের যোগ্যতা ও পদমর্যাদা এবং যথাযথভাবে টনক নড়ানোর উদ্দেশ্যে।গালির বদলে গালি দিয়ে লাভ হবে না,বুদ্ধিবৃত্তিক লড়াই চাললাতে হবে।এগিয়ে যেতে হবে মুসলিম জাতিকে,ধনে জনে মানে বাণিজ্য আর প্রযুক্তির উৎকর্ষতার শিখরে।

আসুন না নবীজিকে নতুন করে আরো আরো ভালোবাসি,প্রতিদিন অন্তত ১০০বার দরূদ শরীফ পাঠ করি,প্রতিদিন ৫-৬পৃষ্ঠা হলেও নবীজিصلى الله عليه وسلمএর সীরাত(জীবনবৃত্তান্তেরর ডিটেলইস্)পাঠ করি।নবীজি  صلى الله عليه وسلمএর শুভ জন্মের রবিউল মাসে বাংলা ভাষার দেয়াল,ফেসবুকের ওয়াল ভরিয়ে দিই নবী প্রেমের চিঠিতে। হযরত মুহাম্মাদ মুস্তফা আহমাদ রসূল সর্দারে দো-আলাম!নিখিল বিশ্বের শাফাআতের কান্ডারী জিন ও ইনসানের নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম My Beloved Propher Hazrat MUHAMMAD (Peace Be Upon Him)

I Love You.....ILoveU♥♥♥♥♥♥♥♥


(রসূল ﷺপ্রেমের অসমাপ্ত অনুভূতি)


মুহাম্মাদ সোহেল রানা

৯রবিউল আউয়াল ১৪৪২হিজরী

সন্ধ্যা ৬.২৩মিনিট


সবাই নবীজিকে নিয়ে অন্তত ১০টি লাইন লিখে আমাদের https://www.facebook.com/groups/793339054408586/?ref=share

(facebook Diaryলেখার ইশকুল) গ্রুপে পাঠিয়ে দিন।সেরা লেখাটিকে ইনশাআল্লাহ আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে।

Tuesday, 10 November 2020

ছোট্ট কবিতা-নিছক এসব ছেলেমানুষি!!!

নিছক এসব ছেলেমানুষি!!!

শ্যাওলা জমে ওঠে পুকুর ঘাটে
জীবনের গতিপথে তোমার কথা ভেসে বেড়ায় স্মৃতিপটে
ভিজে যায় চোখের উঠান পুরোনো দিনে নচিকেতার গান
আজও খুঁজি বিকেলঘুড়ি নৌকামাঝি নদীতটে....
সেসময় ছিলোনা ক্যামেরাফোন 
ছিলো শুধুই নিষ্পাপ মন
সবকিছু বন্দি করা যায়না মোবাইলের গ্যালারীতে।
ধূলিজমে ইতিহাসের বইয়ের পাতায় 
আজকাল কাটে দিন একা একাই
বোঝেনা কেউ কারো হৃদয়ের গভীরতা
facebook খেয়ে নিয়েছে বৈকালিক শূন্যতা।
মুখোমুখি বসেনা কেউ আর
রাখেনা চোখে চোখ হাতে হাত বন্ধুত্বের আবদার।
চলো তবে কিছুটা নীরবে খুঁজে আসি ছেলেবেলার 
আমাকে।
সব নষ্ট হয়ে যদি যায়, ভয় পেয়ে করোনায় করবে কী সারাদিন ইউটিউবে।
ময়লা জমে মস্তিষ্কে বুড়ো হয়ে যায় শরীর মাংস হাড়
কিন্তু আমি আছি আগের সেই 'লাল সাইকেলের' হিরো তোমার....


লেখা:১৬মে ২০২০,শনিবার
সময়:সকাল৪:৪৫

শীতের কথা-১

 প্রায় চলেই এসেছে শীত,হৃদয়ে মনে প্রাণে বাজছে সংগীত।

শীত মানেই বিড়ালের মতো জীবন,

শীত মানেই জড়তা।

শীতে কুইকাই মেরে বিছানার সাথে প্রভাতী সখ্যতা।

শীত মানেই মায়ের হাতের ভাপাপিঠা(ধুপি).....।।

শীতে শরীর জুড়ে পোশাকের আস্তরণ,শীতে ঘুরে বেড়ানোর কতো শত আয়োজন।

শীত ঋতুটাই আদুরে গলায় ডাকে আমায়।ভালোবাসা যেনো  কুয়াশা,ধোয়াশা ধোয়াশা পথের ঔ সুদূরে তোমার হাতছানি।আমি জানি সব জানি।জেনে বুঝেই লজ্জায় থাকি চোখ বুজে।চেনা গ্রাম অচেনা শহর খুব চেনা নদী।তার মাঝে ঐ নাউয়ে চড়ে আমার মায়াবতী

চলে যায়।। সে আরেক কুয়াশা....

কিছু লেখা একান্ত নিজের মনের গভীরের, কিছু লেখা রোজকার সকালের,কিছু লেখা সাহিত্যিকদের সাজানো।আর 

আমার লেখা বুকের বাঁপাশের লালটুকটুকে হৃদমাঝারের..... প্রিয়তমা ভালো আছো নাকি খুব অভিমান করে আছো জানিনা কিছুই.....জানি একদিন দেখা হবে দুজনার-সাদা কাপড়ে....ঠিক ঠিক হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকবে তুমি তবু তোমাকে আমি চিনে নেবো....চিরদিনের ভালোবাসা ভালোলাগা একপৃথিবীর ছোট্ট জীবনে শেষ হয় না।ওগো দূরের রানী। কুয়াশায় ডেকে যাও,হয়ে যাও বরফ পানি। মিশে যাও বাতাসে মিশে  যাও প্রকৃতির মাঝে,হয়ে যাও অক্সিজেন, টেনে নেবো বুক ভরে...........!!!


★পাঠক কী বুঝলেন??সব লেখা বুঝতে নেই।

কিছু লেখা অনুভবের!!


########

মুহাম্মাদ সোহেল রানা

সকাল:৭:৭